প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪

সুবর্ণচরে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর: সোমবার ১৮অক্টোবর সুবর্ণচর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদল এর উদ্যোগে খুনি হাসিনার বিচারের দাবিতে চরবাটা খাসেরহাট পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সুবর্ণচরের বিভিন্ন ইউনিয়নেে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন।
যু্বদলের সাধারণ সম্পাদক নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি

এ্যাডভোকেট আবদুর রহমান। সমাবেশে উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন গাজি, যুবদলের সাবেক আহবায়ক বেলাল মোহাম্মদ হোসেন সুমন, চরবাটা বিএনপি নেতা ওলি সওদাগর, শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, সেচ্চাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু এবং জেলা বিএনপির সভপতি এ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখসহ বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।

বেলাল উদ্দিন সুমন তাঁর বক্তব্যে বলেন,আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির দুর্দিনে আমাদের নেতা শাহজান সাহেবের নির্দেশে সব সময় মাঠে ছিলাম। ভবিষ্যতেও আমাদের নেতা শাহজানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

জামাল উদ্দিন গাজি তাঁর বক্তব্যে বলেন, আজকের সমাবেশ এটাই প্রমান করে যে, সুবর্ণচরের মাটি শাহজান সাহেবের ঘাঁটি। কিন্তু আমাদের দলের মধ্যে কিছু কুচুক্রি মহল আমাকে ও শাহজান ভাইকে নিয়ে বিভিন্ন ধরণের চক্রান্তে লিপ্ত। আমরা তাদের সাবধান করে দিতে চাই, আমাদের জনপ্রিয়তা ইর্ষান্বিত হয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। আসুন সকল ধরণের ভেদাভেদ

ভুলে জাতীয়তাবাদী শক্তিকে আরো মজবুত করে গড়ে তুলি এবং আওয়ামী দোসরদের বাংলার মাটিতে বিচার নিশ্চিত করি। তিনি, অনতিবিলম্বে যুবদলের নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এছাড়া তার বক্তব্যে তিনি খুনি হাসিনার ফাঁসির দাবিতে আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান করেন।

সমাবেশের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন,”বিগত হাসিনা সরকার বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে এদেশকে একটি কারাগারে পরিণত করেছে। আমি বর্তমান সরকারকে আহবান করি,এই ফ্যাসিস্টি খুনি হাসিনাকে ইন্টারপোল এর মাধ্যমে অতি দ্রুত দেশে এনে বিচার করে ফাঁসি দেয়া হোক।”

আরও পড়ুন