
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও তৌহিদ স্মৃতি সংসদ আমেরিকা শাখার বর্তমান সভাপতি আহসান উল্ল্যাহ মামুনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় নবগ্রাম প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র সংসদীয় আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ ইসমাইল হোসেন বাবুল। অনুষ্ঠান সঞ্চালন করেন কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার জন্য থানার ওসি ও ইন্টেরিম সরকারের প্রতি জোরালো আহবান জানান এবং ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে দেশ ও জনগনকে রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এছাড়া দলের দুর্দিনে অর্থ ও পরামর্শ দিয়ে পাশে থাকায় প্রবাসী সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে আহসান উল্ল্যাহ মামুন তাকে সংবর্ধনা দেওয়ায় দলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনারা আজ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। অতীতের মত সুখে-দুঃখে দলের সবার সাথে থাকবেন বলে তিনি জানান। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন উপজেলা বি.এন.পির আহবায়ক আনোয়রুল হক কামাল, যুগ্ন আহবায়ক মাছুম আলম ফরহাদ, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান, উপজেলা বি.এন পি নেতা এডভোকেট শাকিল আহমেদ, সোনাইমুড়ী পৌর বি.এন.পির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, ঢাকা মতিঝিল থানা যুবদলের সদস্য সচিব ফারুক মাহমুদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, ১নং যুগ্ন আহবায়ক সাংবাদিক মনির হোসেন মামুন, বিএনপি নেতা সাংবাদিক ফজলুল হক মুন্না। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা ও দেওটি ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক শ্রমিকদল কৃষকদল তাঁতিদল মৎস্যজীবীদল, জিয়ামঞ্চ, প্রযুক্তিদল, জিয়া প্রজন্মদল, জিয়া সমাজকল্যাণ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :