প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪

মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের প্রতিবাদে সেনবাগে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্চিত করার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জেলার সেনবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের ও মন্জুর মোরশেদের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি

অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের,মনজুর মোরশেদ, হাজী ওবায়দুল হক, মফিজুর রহমান, আবদুল মতিন প্রমুখ।

আরও পড়ুন