
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় দারুত তাওহীদ হিফজুল কুরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চরকাঁকড়া ইউনিয়নের রূপনগর এলাকায় দারুত তাওহীদ হিফজুল কুরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে রূপনগর তালিমুল কোরআন দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু ছায়েদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবু ছায়েদ ট্রাষ্টের চেয়ারম্যান ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান দুলাল। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এর্টনী জেনারেল ব্যারিষ্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আবদুল হালিম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল হাজী আবদুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী কাজী ফজলুল করিম ফয়সল প্রমূখ। আলোচনা শেষে মাদ্রাসার জন্য হাজী আবু ছায়েদের দান করা জমিতে দারুত তাওহীদ হিফজুল কুরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ও
চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী। হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী ও প্রবাসী ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান দুলাল তার বক্তব্যে বলেন এ অঞ্চলে রূপনগর তালিমুল কোরআন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর আমার স্বপ্ন ছিল এলাকায় একটি হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা। আজ হিফজুল কোরআন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। তিনি জনহিতকর এসব কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :