প্রকাশিত: 19 January, 2025
সর্বশেষ আপডেট : 19 January, 2025

বসুরহাট ব্যবসায়ী সমিতির ৩৪তম সাধারণ সভা ও বাজেট পেশ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : জেলার কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট পেশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌর অডিটোরিয়ামে সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে ও সদস্য করিমুল হক সাথীর উপস্থাপনায় সাধারণ সভা ও বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা সোহরাব হোসেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন চাপরাশির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মো. কামাল উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন ছগীর, আহছান উল্যাহ শিপন, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল ও পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ প্রমুখ।

সভাপতি আবদুল মতিন লিটন শেয়ারের ওপর ৬% ও সঞ্চয়ের ওপর ৪% লভ্যাংশ ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিতি সদস্যদের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরস্কারসহ ১০০ জনকে র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন

  • কোম্পানীগঞ্জ এর আরও খবর