
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার শীর্ষক খামারী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারীকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা-২ অধিশাখা, পরিকল্পনা অনুবিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়এর সম্মানিত যুগ্ম সচিব মোঃ হেমায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএলআরআই, সাভার, ঢাকা অতিরিক্ত পরিচালক ড. এ বি এম মুস্তানুর রহমান, নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, বিএলআরআই, সাভার, ঢাকার প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, বিএলআরআই, সাভার, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা আল ইমরান।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার মহিষ খামারীগণ লাভ জনক পদ্ধতিতে খামারে মহিষ লালন পালন, মহিষের জাত সনাক্ত করণ, মহিষের প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের খাদ্য ব্যবস্থাপনা, হাতে কলমে সাইলেজ, হে এবং ইউএমএস প্রযুক্তির ব্যবহার, গর্ববতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করণীয় সম্পর্কে ধারনা লাভ করবে।
বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করতে সক্ষম হবেন।
আপনার মতামত লিখুন :