
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দিলদার আহম্মদ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন চাটখিলের কৃতি সন্তান ঢাকা তেজগাঁও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন। প্রধান বক্তা ছিলেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, পৌরসভা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বেলাল, সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম, সাবেক ছাত্রদল সভাপতি ওমর ফারুক।
এইচ সৌরভের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা দিদার খলিফা ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফরিদ আল রশিদ, ছাত্রদল নেতা আরিফ, রাকিব, আজাদ ও অশ্রু প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির নাম বিক্রি করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :