
স্টাফ রিপোর্টার, বেগমগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চৌমুহনী পৌরসভার কমিটি ঘোষণা করা হয়েছে। আহবায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব গোলাম মাওলা বাবুলকে নিয়ে ৪১ সদস্যের কমিটিতে নবীন প্রবীণ এবং ত্যাগ নেতাদের তালিকা ছিল।
শনিবার বিকেলে চৌমুহনী সুগন্ধ্যা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চৌমুহনী পৌরসভার আয়োজিত কর্মী সভা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায় ভি পি আলাউদ্দিন এর উদ্বোধনীয় কর্মী সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস।
প্রধান বক্তার ছিলেন চৌমহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন। বক্তব্য রাখেন মৎসজীবী দলের জেলার যুগ্ম-আহবায়ক নুর হোসেন খন্দকার। বেগমগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি রুস্তম আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে চৌমুহনী পৌরসভার ৪১ সদস্যের কমিটির ঘোষণা দিয়ে সভা শেষ হয়।
আপনার মতামত লিখুন :