
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগের ঐতিহ্যবাহি ছমির মুন্সির হাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ১৫৩/০৮ এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২০ জানুয়ারি সমিতির কার্যকরী কমিটির সিন্ধান্ত অনুযাই সমবায় সমিতির বিধিমালা ২০০৪ সংশোধনী ২০২০ এর ২৭ ধারা অনুযাই তফসিল ঘোষনা করা হয়। এরপর গত ৩ ও ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির ছমির মুন্সিরহাট জমজম টাওয়ারস্থ কার্যালয় থেকে মনোয়নপত্র বিক্রি করা হয়। এতে সভাপতি পদে ২জন সহ-সভাপতি ২জন ও সাধারণ সম্পাদক পদে ২জন এবং সদস্য পদে ৯জন প্রার্থী সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়নপত্র সংগ্রহ করেন।
সভাপতি পদে দুই জন হচ্ছে : আবদুল্লাহ আল মামুন, ও তাজুল ইসলাম। সহ-সভাপতি পদে আবদুল হক আলো ও সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী। সাধারণ সম্পাদক পদে মোঃ রবিউল হক মানিক মেম্বার ও হারুনুর রশিদ। সদস্য পদে ৯জন প্রাথী এরা হচ্ছে ঃ কাজী মাহমদুল ইসলাম, শ্যামল কান্তি নন্দী, বেলাল হোসেন, মোঃ নূর নবী খোন্দকার, সাবেক সদস্য মোঃ মহিন উদ্দিন ,মোঃ ছাইদুজ্জামান ,সাবেক সদস্য মোঃ রেজাউল হক সেলিম, মো: নাছির উদ্দিন, জাফর আহাম্মদ।
নির্বাচন কমিশনার সুত্রে জানাগেছে : মনোয়নপত্র দাখিল ১০ ফেব্রয়ারি। মনোয়নপত্র বাছাই ১১ ফেব্রুয়ারি। বৈধ প্রার্থীর প্রাথমিক খড়ছা তালিকা প্রকাশ ১২ ফেব্রুয়ারি। মনোয়নপত্রের বিরুদ্ধে আপত্তি ও আপিল আবেদন দাখিল ১২ ও ১৩ ফেব্রুয়ারি। আপিলের শুণানি ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। বৈধ প্রাথীর তালিকা প্রকাশ ১৮ ফেব্রুয়ারি। মনোয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন ২০ ফেব্রুয়ারি। প্রাথীদের মধ্যে প্রতিক বরাদ্ধ ও চুড়ান্ত তালিকা প্রকাশ ২০ ফেব্রুয়ারি। ভোট গ্রহন ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় ড্রীম কমিউনিটি সেন্টারে । ভোট গণনা ও ফলাফল ঘোষনা একইদিন ভোট গণণার পর।
আপনার মতামত লিখুন :