প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৮ মার্চ, ২০২৫

বিএনপি নেতাকে মেরে ফেলার হুমকি দিয়ে কারাগারে যুবলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; ‘আমি শেখ মুজিবের সৈনিক। তোরে মেরে ফেলবো। আমার (অস্ত্র) চালানোরও ট্রেনিং আছে। তোরে খেয়ে ফেলবো। প্রশাসন এখন তোর পক্ষ তো! প্রশাসন ঘুরতে সময় লাগবে না। আমি তোরে খেয়ে ফেলবো।’ বিএনপির এক নেতাকে প্রকাশ্যে এসব হুমকি দিয়ে কারগারে গেলেন জেলার চাটখিলের এক যুবলীগ নেতা। বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবলীগ নেতা ও চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের বাসিন্দা ইউসুফ তপাদার (৪০) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে ফিরে বীরের বেশে, শেখ হাসিনা আসবে বাংলাদেশে আবারো উন্নয়ন শুরু হবে।’ ছবিসহ এরকম একাধিক পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার স্থানীয় বিএনপি নেতা বি.কে হানিফের সাথে তর্ক শুরু হয়।

তর্কের এক পর্যায়ে বিএনপি নেতা বি.কে হানিফকে মেরে ফেলার হুমকি দেয় যুবলীগ নেতা ইউসুফ তফদার। পরবর্তীতে বি.কে হানিফের অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিএনপি নেতা বি.কে হানিফ বলেন, ‘এই ইউসুফ তফদার সবসময় একটা চাকু নিয়ে প্রকাশ্যে ঘুরাঘুরি করে। আমি তার কাছে পালিয়ে যাওয়া তার নেতাদেরকে নিয়ে এলাকায় পোস্টারিং করার কারণ জানতে চেয়েছিলাম। সে আমারে বলে গুলি করে মেরে ফেলবে। আমি নিজের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় অভিযোগ করেছি। আশাকরি আমি সুবিচার পাবো। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। এরপর আসামিকে আদালতের প্রেরণ করা হয়।

আরও পড়ুন