
সাইফুল ইসলাম, বেগমগঞ্জ : বাংলাদেশ খেলাফত মজলিস জেলা উত্তরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মার্চ বাদ আসর চৌমুহনী হক শপিং মলের হ্যাং আউট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের এ সংকট মুহূর্তে সকল ইসলামী দলকে এক হয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাও ইউসুফ আশরাফ।
জেলার সিনিয়র সহসভাপতি মাওলানা ইউসুফ আল মাদানির সভাপতিত্বে মুফতি মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার সেক্রেটারি মাওঃ ইয়াকুব আল কাসেমী। চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন ,সেক্রেটারি মহসিন আলম, চৌমুহনী বাজার ব্যবসায়ী সভাপতি হুমায়ুন কবির সহ জেলা ও থানা পর্যায়ে নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :