
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে সিঁধ কেটে বসত ঘর থেকে ৬ লক্ষ নিয়ে যায় একটি চোর চক্র।
রবিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন কচ্ছপিয়া গ্রামের হানিফের বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায় ভুক্তভোগী জাহাঙ্গীর সোনাগাজী ও ইসলাম চরে অন্যন্য কৃষকের সঙ্গে শেয়ারে তরমুজ চাষ করে ৬ লক্ষ টাকার ভাগ পেয়েছে। তরমুজ থেকে আয়কৃত টাকা গত রাতে চর জুবিলী ইউনিয়নের স্থানীয় মদিনা মার্কেটে অন্যন্য কৃষক সহ সকলের মাঝে সমান ভাগে ভাগ করা হয়। আর সে সমান ভাবে কৃষক জাহাঙ্গীর ও ৬ লক্ষ টা পাই। পরে রাত সাড়ে ৯ টার দিকে টাকা নিয়ে বাড়িতে চলে আসে, একটি ছুটকিসে ৬ লক্ষ টাকা রেখে বস্তা দিয়ে ঢেকে দেয়।
ভুক্তভোগী আরো জানান রাত প্রায় ৩টার সময় তার ঘুম ভাঙলে দেখে দরজা খোলা। হঠাৎ সবাই ঘুম থেকে উঠে হতভম্ব। জাহাঙ্গীর উঠে দেখে যেখানে টাকা রেখেছে সে খানে টাকা আর নেই। মুহুর্তে নিঃস্ব। পরে ঘরের সবাই বের হয়ে ঘরের চারপাশ দেখলে একটি সিঁধ কাটার অংশ দেখতে পান।যা বসত ঘরের উত্তর পাশে টয়লেট সংলগ্ন অংশে।
পরে সকাল হলে গরু নিয়ে পাশের জমিতে গেলে বন্য গাছের মাঝখানে তাদের ছুটকিস দেখতে পান। ভাঙা অবস্থা টাকা নিয়ে ছুটকিস এবং কাগজ পত্র রেখে চলে যায় চোর চক্র।
ভুক্তভোগী সূত্রে জানা যায় টাকা ছাড়াও ছুটকিসে তাদের মহিলাদের নগদ কিছু টাকা এবং এক ভরির মতো স্বর্ণ ছিলো। তাও নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
উক্ত চুরির ঘটনায় জাহাঙ্গীরের পরিবারের নেমে এসেছে এক শোকে মাতন । কান্নার আহাজারি অনবরত চলছে।
এই বিষয়ে চর জব্বার থানার অফিসার ইনচার্জ জানান বিষয় টা আপনাদের গণমাধ্যম থেকে জানতে পেরেছি ঘটনাস্থলে আমাদের পুলিশ যাবে তদন্ত করবে।এবং ভুক্তভোগীরা কোনো অভিযোগ দিলে আমরা বিষয় টা তদন্ত করে আপনাদের জানাতে পারবো।
আপনার মতামত লিখুন :