
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠকমেলা হাতিয়া উপজেলা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গনে, প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন আমার দেশ হাতিয়া প্রতিনিধি জি এম ইব্রাহীম।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত এর মো. ইফতেখার হোসেন তুহিন, দৈনিক সমকাল এর এম সাখাওয়াত হোসেন, আর টিভির ইসমাইল হোসেন কিরণ, মোহনা টেলিভিশন এর মো. ফিরোজ উদ্দিন, দৈনিক সংগ্রাম এর আমির হামজা, দৈনিক ইনকিলাব এর আকতার হোসেন, দৈনিক কালবেলার মো. জিল্লুর রহমান, দৈনিক স্বদেশ প্রতিদিন ও নোয়াখালীর কথার সাব্বির ইবনে সিদ্দিক, দৈনিক সকালের সময় এর উত্তম সাহা, দৈনিক খবরের কাগজ এর হানিফ উদ্দিন, দৈনিক আমার সংবাদ সাইফুল ইসলাম জিহাদ, দৈনিক বাংলাদেশ সমাচার এর জাকের হোসেন।
এ ছাড়াও মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউসার মোস্তফা, দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক শরীফুল ইসলাম দুখু সহ প্রমুখ।
বক্তারা বলেন, ৫ আগষ্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা, পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসরা আমার দেশ পত্রিকা ও সম্পাদকসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। পূর্বের ন্যায় তারা মানুষের কন্ঠরোধ করতে মিথ্যা মামলা হামলার চেষ্টা করছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ তাদের ফ্যাসিবাদী চরিত্রকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :