
উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম রচিত ‘পবিত্র রমজানে প্রথম ওমরা পালনের স্মৃতিকথা’ বহুল আলোচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
রবিবার (৪ মে) নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়নপুর এফ ইসলাম হেরিটেজ আর্কাইভস মিলনায়তনে হাজী আছমত উল্যা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন হাতিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মোঃ এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, দৈনিক কালেরকন্ঠ জেলা প্রতিনিধি সাংবাদিক সামছুল হাসান মিরন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রন্থের প্রকাশক এ এম সাইফুল রাজিব।
আলোচনায় প্রধান বক্তার বক্তব্যে গ্রন্থের লেখক আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম গ্রন্থটি নিয়ে বলেন, আমার পবিত্র রমজানে প্রথম ওমরা পালনের স্মৃতিকথা’ সহ নানা অভিজ্ঞতা উদাহরণ এতে উপস্থাপন করা হয়েছে। যারা পবিত্র ভূমি মক্কা মদিনা দর্শন পেতে চান এ গ্রন্থটি কেবল তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :