প্রকাশিত: ৫ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ জুন, ২০২৫

সুবর্ণচরে সলিডারিডাডের এক্সিট ওয়ার্কশপ

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর আওতায় স্মার্ট ফার্মিং হেলদি ফুড প্রকল্পের ‘এক্সিট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন (মঙ্গলবার) দিনব্যাপী উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকল্পের মাঠ পর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডারদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।

ওয়ার্কশপ অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার নোয়াখালী অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় এবং প্রোগ্রাম ম্যানেজার রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের বিগত ৫ বছরের সার্বিক কার্যক্রমগুলো তুলে ধরা হয়। এসময় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষিক্ষেত্রে অবদান, কৃষকের উন্নয়ন ও দেশের কৃষি অর্থনীতিতে ভূমিকা পালন সহ যাবতীয় কর্মকান্ডের উল্লেখযোগ্য সফল দিকগুলো বর্ণনা করা হয়।

অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) নোয়াখালী জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ফালিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী, সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নোয়াখালী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমাম হোসাইন, বিএডিসি সুবর্ণচর প্রকল্প খামারের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নোয়াখালী আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হক খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নোয়াখালী জেলার নিরাপদ খাদ্য অফিসার নাজমুল সুলতানা সীমা, কৃষি বিপণন অধিদপ্তর নোয়াখালী জেলার মাঠ ও বাজার পরিদর্শক মোহাম্মদ আনোয়ার শাহাদাত, সাগরিকা সমাজ জনাব সংস্থারিক কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক সহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সলিডারিডাডের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনার সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকল্পের নানামুখী কাজ ও ভালো লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা কৃষকের কল্যাণে এই প্রকল্পটি পুনরায় চালু করার ব্যাপারে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।

উল্লেখ্য, সংস্থাটির স্মার্ট ফার্মিং হেলদি ফুড প্রকল্প ২০২০ সাল থেকে নোয়াখালী, পটুয়াখালী ও ভোলা জেলায় ২৫ হাজার কৃষক নিয়ে কাজ শুরু করে এবং চলতি বছরে জুন মাসে প্রকল্পের ৫ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

আরও পড়ুন