প্রকাশিত: ৭ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ জুন, ২০২৫

দেশের মঙ্গলের জন্য সবার দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

দেশের মঙ্গলের জন্য সবার দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঈদের নামাজে মোনাজাতরত প্রধান উপদেষ্টা, ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংঈদের নামাজে মোনাজাতরত প্রধান উপদেষ্টা, ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংশনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিমকালে তিনি এ আহ্বান জানান।

শনিবার  সকাল ৭টা ২৫ মিনিটে তিনি জাতীয় ঈদগাহে উপস্থিত  উপস্থিত হন।

নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা, ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংনামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা, ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংএ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা,  রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।
জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

আরও পড়ুন