প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ২০ এপ্রিল, ২০২৩

ফেনীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী : ফেনী জেলার দাগনভূইয়া উপজেলায় বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় আডিয়াল সোসাল ডেভেলপার টিম, আইএসডিটি ( Ideal Social Developer Team-ISDT)- এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসডিটি (ISDT)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ মোহাম্মদ তারেক।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ মোহাম্মদ তারেক বলেন, “শিক্ষা শুধুমাত্র একাডেমিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি মানুষকে সচেতন, মানবিক ও আত্মমর্যাদাশীল করে গড়ে তোলে। আমরা আইএসডিটি (ISDT) -তে বিশ্বাস করি- একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন ওই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটিও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।”

প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ তারেক জানান, আইএসডিটি- ISDT শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং এটি একটি মূল্যবোধ-ভিত্তিক সামাজিক আন্দোলনের নাম। তাদের অবদান প্রচারের আড়ালে থেকে যায় বলে বলে অভিযোগ করেন তিনি। অথচ তারা বদলে দিচ্ছে সমাজের নি:স্ব, অবহেলিত মানুষের জীবন। ওই সময় উপস্থিত সাংবাদিকদের সঠিক সংবাদ উপস্থাপন ও প্রচার করার অনুরোধ জানান প্রধান পৃষ্ঠপোষক।

অনুষ্ঠানশেষে উপস্থিত সুবিধাভোগীদের সঙ্গে কথাবলে জনা যায়, সংগঠনটি ওই এলাকার দুস্থদের শিক্ষাসহ মানবিক উন্নয়নে আশাতীত অবদান রাখছে এবং কার্যক্রম অব্যাহত রেখেছে।

২০১৪ সাল থেকে সংগঠনটি শিক্ষা, মানবাধিকার, নারী-শিশু সুরক্ষা এবং তরুণদের নেতৃত্ব উন্নয়নে কাজ করছে। স্থানীয় পর্যায়ে সংগঠনটির কাজের প্রতি মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বেড়েছে।

আরও পড়ুন