প্রকাশিত: ২৭ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ জুন, ২০২৫

হাতিয়ার পুকুরে ‘কুমির সদৃশ’ প্রাণী আসলে গুয় সাপ হতে পারে — বন বিভাগ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পুকুরে কুমির সদৃশ একটি বিশাল আকৃতির জলজ প্রাণীর দেখা মেলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রাণীটি আদৌ কুমির নয়, এটি গুয় সাপ (Water Monitor Lizard) হতে পারে বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে সম্প্রতি একাধিকবার পুকুরের পানিতে একটি বিশালাকার প্রাণীকে দেখা গেছে। প্রথমে এলাকাবাসী এটিকে কুমির ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হলে তারা ঘটনাটি খতিয়ে দেখে।
হাতিয়া রেঞ্জের বন কর্মকর্তা জানান, “স্থানীয়দের ধারণা এটি কুমির হলেও ভিডিও ফুটেজ ও বর্ণনা অনুযায়ী সেটি সম্ভবত একটি বড় আকৃতির গুয় সাপ হতে পারে। এটি দেশের উপকূলীয় এলাকায় স্বাভাবিকভাবেই বসবাস করে এবং সাধারণত মানুষের জন্য বিপদজনক নয়।

তিনি আরও বলেন, “গুয় সাপ সাধারণত মাছ, ছোট জলজ প্রাণী খেয়ে থাকে। এটি আক্রমণাত্মক নয় এবং স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এলাকার বাসিন্দারা জানান, “এত বড় প্রাণী আগে কখনও দেখিনি। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন বন বিভাগ বলার পর কিছুটা আশ্বস্ত হয়েছি।”

উপকূলীয় বন বিভাগের বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, বন বিভাগ থেকে একটি পর্যবেক্ষণ টিম পুকুর ও আশপাশের এলাকা পরিদর্শন করছে। কোন কিছুই পাওয়া যায় নাই, যদি পাওয়া যায় প্রয়োজনে প্রাণীটিকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ-উজ-জামান বলেন,” সরেজমিনে এসে আমরা এক প্রত্যক্ষদর্শীর ভিডিও যাচাই করেছি। স্থানীয় লোকজনের মতামতের ভিত্তিতে এবং বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুকুরে জাল ফেলি। কিন্তু কুমির সদৃশ প্রাণির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এরপরও দৃশ্যমান কিছুর খোঁজ পেলে আমরা ব্যবস্থা নেবো।”
নোয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ-উজ-জামান জানান, “ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীর ধারণকৃত একটি ভিডিও পর্যালোচনা করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেও বিষয়টি যাচাইয়ের চেষ্টা করা হয়। নিশ্চিত হওয়ার লক্ষ্যে পুকুরে জাল ফেলেও কোনো কুমির সদৃশ প্রাণীর উপস্থিতি পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে যদি এমন কিছু দেখা যায় বা সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।”

বন বিভাগ স্থানীয়দের উদ্দেশ্যে বলেছে, কেউ যেন নিজের উদ্যোগে প্রাণীটিকে বিরক্ত না করে এবং ছবি বা ভিডিও পেলে তা বন বিভাগকে সরবরাহ করে।

আরও পড়ুন