প্রকাশিত: ২৭ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ জুন, ২০২৫

চাটখিলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে মাধ্যমে ৯ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ১ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল ও ২ জনকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরও পড়ুন