প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৫

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার কাচারী বাজারের অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার কাচারী বাজারের তিন ব্যবসায়ী খোরশেদ আলমকে ৫ হাজার টাকা, ইমাম হোসেনকে ২ হাজার টাকা এবং আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী বলেন, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন