
উপজেলা প্রতিনিধ, সেনবাগ : সেনবাগে দরিদ্র পরিবারের এক কন্যার বিয়ের সব আয়োজন সম্পন্ন করেছে “সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা” নামে প্রবাসীদের একটি মানবিক সংগঠন।
শুক্রবার (২৫ জুলাই) সেনবাগ পৌর শহরের অর্জুনতলা গ্রামের এক অটোরিকশা চালকের কন্যার বিয়ের সমস্ত খরচ বহন করে সংস্থাটি। বিয়ের ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহিউদ্দিন মহিন।
আর্থিক সহযোগিতা দেন—জার্মান প্রবাসী ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়া, ওমান প্রবাসী নূর মোহাম্মদ সিআইপি, কাতার প্রবাসী মিজান উদ্দিন, ফ্রান্স প্রবাসী হান্নান, জার্মান প্রবাসী মোরশেদ চৌধুরী, এবং অন্যান্য প্রবাসীরা—নিজাম উদ্দিন, নাছির উদ্দিন, আনোয়ার হোসেন খোকন, হীরন, মো. কামাল উদ্দিন ও মো. ফারুক।
বিয়ের অনুষ্ঠানিক আয়োজন, বর-কনের পোশাক, খাবার ও অতিথি আপ্যায়নের পুরো প্রক্রিয়া পরিচালনায় ছিলেন সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন, শহিদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি ও ওমর ফারুক।
উখিয়ায় কিশোর-কিশোরীদের স্বীকৃতি ও সম্মাননা
কনের পিতা ও আত্মীয়স্বজন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই মানবিক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
আপনার মতামত লিখুন :