প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৫

সেনবাগে ৪ ডাকাত গ্রেপ্তার, দুই জনের স্বীকারোক্তি জবানবন্ধী প্রদান

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগের কাবিলপুর ও মইজদীপুর গ্রামে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় আরো দুই ডাকাতকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। এই নিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করলো থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সদর উপজেলার নিরঞ্জনপুর গ্রামের সামছুল হকের বাড়ির মজিবুল হক প্রকাশ মুজিবের ছেলে সাইদুল হক প্রকাশ আরিফ(২২) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার সৈয়দপুরের সাহাব উদ্দিন প্রকাশ সিহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ মোহন(২৯)। এরআগে সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ইয়ারপুর গ্রামের মনির উদ্দিন পন্ডিত বাড়ির সিরাজ মিয়ার ছেলে ডাকাত শহীদ মিয়া ও সোনাইমুড়ী উপজেলার বজরা দাইয়া মিয়ার বাড়ি থেকে সুখ মিয়ার ছেলে ডাকাত দ্বীন ইসলাম প্রকাশ স্বপনকে গ্রেপ্তার করে।  এসময় তাদের নিকট থেকে ডাকাতিকালে লুন্ঠিত ৯০ হাজার টাকা ও ডাকাতির কাজের ব্যবহৃত বেশ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।  এরপর গ্রেপ্তারকৃত দুই ডাকাত শহীদ স্বপনকে আদালতে প্রেরন করলে তারা বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনায় জড়ির বলে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দী প্রদান করে।

এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাইদুল হক আরিফ ও শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেগমগঞ্জ থানাধীন চয়ানি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের প্রত্যেকের নামে ১০ টির অধিক করে চুরি ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে জানান,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ সএ ম মিজানুর রহমান। অত্র ডাকাতির ঘটনায় লুন্ঠিত সকল মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত সকল আসামীদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারকৃত আসামীদেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হয়।

২৪ জুলাই সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক চেরাজ চেয়ারম্যানের মইজদীপুর গ্রামের বাড়িতে ও একই ইউপির সাবেক মেম্বার হুমায়ুন কবিরের পূর্বকাবিলপুর গ্রামের বাড়িতে সংবদ্ধ ৮-১০ জনের এ কদল সশস্ত্র ডাকাত বসতঘরের দরজা ও বেলকুনির দরজা ভেঙ্গে ভিতরে ডুকে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ ১লাখ ২৫ হাজার টাকা,১৮ভরি স্বর্ণালংকার,দুইটি মোবাইলফোন ও মূল্যবান মালামার লুট করে নিয়ে যায়। এরপর খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সপার(বেগমগঞ্জ সার্কেল) সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর  বিভিন্নস্থানে অভিযান চালিয়ে  ৪ডাকাতকে গ্রেপ্তার ও লন্ঠিত ৯০হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুন