প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৫

জেলা শহর ও আশেপাশের এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ছে

উপজেলা প্রতিনিধি, সদর : মৌসুমী বায়ুর প্রভাবে টানা তিন ঘন্টার মুষলধারা বৃষ্টিতে জেলা শহর ও আশেপাশের এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
২৮ জুলাই সোমবার দুপুর  ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাতে নোয়াখালীর জেলার প্রধান সড়কের বিভিন্ন অংশসহ শহর ও অলিগলির রাস্তাঘাট এমনকি অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িও পানি ঢুকছে।

সরেজমিনে দেখা গেছে, ধীর গতিতে পানি নামার কারণে প্রধান সড়কের পাশাপশি  অন্যান্য সড়ককে,  বাসা বাড়ি, জেলা শহরের সরকারি, আধাসরকারি অফিস, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারেও পানি উঠে গেছে। এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন জলাব্ধতায় নোয়াখালী পৌরবাসীসহ নিম্নাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে।

অপরদিকে, টানা বর্ষণে নতুন করে জেলা শহর মাইজদীর স্টেডিয়াম এলাকা,ইসলামিয়া রোড, টাউন হল মোড় রোড, পৌর বাজার সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও ৩-৪ দিন থেমে থেমে ভারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন