প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ আগস্ট, ২০২৫

সেনবাগ ডিগ্রি জারি মামলায় ব্যবসায়ী গ্রেফতার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ছারোয়ার আলম খান চারু নামের ৬মাসের সাজাপ্রাপ্ত এক পলাকত আসামিকে গ্রেফতার।

ছারোয়ার আলম খান চারু উপজেলার কাবিলপুর ইউপি মহিদীপুর গ্রামের মোস্তফা খানের ছেলে ও উপজেলা তার বিরুদ্ধে জনতা ব্যাংক সেনবাগ শাখা কর্তৃক জিএ ডিগ্রি মামলা নং ১০ /২০২৪  দায়ের করলে জেলার অর্থঋণ আদালত তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান ও ব্যাংকের অনুকুলে ১৭ লক্ষ, ১৯হাজার, ৫৫১ টাকার প্রদানে ডিগ্রী আদেশ রায় দেন। এতদিন ছারোয়ার আলম খান চারু গ্রেফতার এড়াতে এতদিন পলাতক ছিলেন। রবিবার রাতে সেনবাগ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

রবিবার দুপুরে তাকে জেলার বিচারিক আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন, সেনবাগ থানা অফিসার ইনচার্জ(ওসি)এসএম মিজানুর রহমান।

আরও পড়ুন