প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৫

চাপরাশিরহাট আহমেদ ফুটসাল ফুটবল টুর্নামেন্টে ব্রিলিয়ার চ্যাম্পিয়ন

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে “আহমেদ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত খেলায় ব্রিলিয়ার একাদশ – ছয় বাড়িয়া ক্রীড়া সংঘ কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। পরে তিনি বিজয়ী দলের টিম ম্যানেজার ও খেলোয়াড়দের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন, কবিরহাট থানার এস আই গিয়াস উদ্দিন সহ আরও অনেকেই।
পরে অতিথিরা এমন সুন্দর খেলার আয়োজন করায় আয়োজন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানা। পাশাপাশি খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে কথা বলে টুর্নামেন্টের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
খেলাটি পরিচালনা করেন ইমাম হোসেন ফয়সাল ও মাহবুবুর রহমান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহবুবুর রহমান সোহেল।

এ আয়োজনের ফাইনাল খেলায় দুই দলই তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে। খেলা দেখতে আসা দর্শকদের উচ্ছ্বাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
তবে খেলোয়াড়রা তাদের দক্ষতা, কৌশল ও একাগ্রতা প্রদর্শন করে প্রতিপক্ষকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে।
অসাধারন এই টুর্নামেন্টটির আয়োজন করে চাপরাশিরহাট ফুটবল একাডেমি। সার্বিকভাবে পুরো খেলা সম্পন্ন করতে সহযোগিতা করে আমেরিকা ভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান ইকোকোও ভিশন আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টটি উপজেলা পর্যায়ে ফুটবল সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দর্শকরা উচ্ছ্বাসের সঙ্গে পুরো খেলাটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের খেলার মান ও প্রতিভার প্রশংসা করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রেখে ক্রীড়ামুখী করা হবে। পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া হবে।

আরও পড়ুন