
নিউজ ডেস্ক : বিশিষ্ট সংগঠক, ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি-এফডিসি’র প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন মাশুককে এফডিসি লন্ডন শাখা সংবর্ধনা প্রদান করেছে। গত ১১ জুলাই লন্ডনের মেনন পার্কের কফি কর্নারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কাজী গোলাম সারোয়ার বাহারের সভাপতিত্বে ও আতাউর রহমান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি জনাব নাছির উদ্দিন মাশুক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন জনাব কাসিফ ভূইয়া, অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এফডিসি লন্ডন শাখার আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক ও সদস্য সচিব।
সভায় বক্তব্য রাখেন এফডিসির উপদেষ্টা মোজাম্মেল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম আজাদ, সদস্য সচিব সেলিম হায়দায়, সদস্য সর্বজনাব জাহাঙ্গীর আলম মাসুদ, সিরাজুদ্দৌলা ও আবু নাসের মুজাহিদ। প্রধান অতিথি বক্তব্যে এফডিসি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা লন্ডন প্রবাসী ফেনীবাসীর মাঝে তুলে ধরেন এবং এফডিসির প্রবাসী সদস্যদের ঢাকায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে সবাই নৈশভোজে অংশ নেন।
আপনার মতামত লিখুন :