প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৫ নভেম্বর, ২০২৩

সেনবাগে শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেনবাগ থেকে মোঃ হারুন : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নে মনোরম পরিবেশে ” শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজের” শাহানশাহ হক ভান্ডারী ইসলামিক এরাডেমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বীজবাগের নব প্রতিষ্ঠিত শাহানশাহ্ হক ভান্ডারী বি.এম বালিকা স্কুল এন্ড কলেজ এ প্রথমবার ৪র্থ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একাডেমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা চালু করেছে। শুরুতে এই বৃত্তি পরীক্ষায় ব্যাপক শিক্ষার্থী অংশ গ্রহণ লক্ষ্য করা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যা বিএসসি জানান – আমরা এই বছর থেকে এই বৃত্তি পরীক্ষা চালু করেছি। শুরুতে মোট ৮৬৬ জন ছাত্র ছাত্রী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে, সকাল এবং বিকেল দুই শিপটিতে পরীক্ষা নেওয়া হয়।

শাহানশাহ্ হক ভান্ডারী বিএম বালিকা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধো আবুল কালাম আজাদ বি এবিএড। বৃত্তি পরীক্ষা চলাকালীন তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেন,

এসময় উপস্থিত ছিলেন – বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম চৌধুরী সবুজ,হল সুপার হেদায়েত উল্যা আনোয়ার, মাওলানা নুরুল আফসার,মাওলানা ইয়াসিন করিম, সৈয়দা আসমা আক্তার, মাষ্টার নুরুল আফসার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে বিদ্যালয় প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধো আবুল কালাম আজাদ গনমাধ্যমকর্মীদের বলেন- সেনবাগের দক্ষিণ অঞ্চলের নারী শিক্ষাকে প্রসারিত করতে তিনি নিজে জমিতে এই বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন, শিক্ষার মানোন্নয়নে শাহানশাহ হক ভান্ডারী ইসলামিক এরাডেমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা চালু করেছেন। আগত অভিভাবকগন বৃত্তি পরীক্ষার সার্বিক পরিবেশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর