
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : এস এ গ্রুপের উদ্যোগে সোনাইমুড়ী পৗরসভা ও চাষীর হাট ইউনিয়নে ২ হাজার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী হামিদীয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা মাঠে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন এস এ গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন এস এ গ্রুপের পরিচালক নুরে আলম রুবেল, সামছুল আলম প্রান্ত, কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, জিএম মোরশেদ আলম চৌধুরী।
এসময় সালাহ উদ্দিন আহমেদ বলেন, গত ১০০’বছরেও এমন বন্যা সাক্ষী বাংলাদেশ হয়নি। পার্শ্ববর্তী দেশের পানি ছেড়ে দেয়ায় এ বন্যার উৎপত্তি। অর্ন্তর্বতীকালীন সরকারকে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি।