
সেনবাগ থেকে মোঃ হারুন : সেনবাগ পৌরসভার কাদরা গ্রামে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির এক গ্রাহকের মৃত্যুতে তার নমিনিকে মৃত্যুদাবীকৃত ১লাখ ৮৫ হাজার ২০ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উত্তর কাদরা মিয়াজন হাজী বাড়ির উঠানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানীর নেতৃবৃন্দ সদ্য প্রয়াত বীমা গ্রাহক বিবি ছকিনার মৃত্যুর দাবি কৃত ১লাখ ৮৫ হাজার ২০ টাকার চেক তার মেয়ের হাতে তুলে দেন ।
চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জুয়েল এজেন্সির ইউনিট ম্যানেজার ইসমাইল হোসেন মিনারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নোয়াখালী সেলস অফিসের- এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মনিরুল ইসলাম মনির।
তিনি জানান কাদরা মিয়াজন হাজী বাড়ীর মৃত বিবি সখিনা আমাদের চার্টার্ড লাইফ ইন্সুইরেন্সে ৩টি বীমা করেন এবং ৫৯,০০০ টাকা জমা দেন। এরপর তিনি মারা যান, মৃত্যুর পর ১৮৫০২০ টাকা নগদ পরিশোধ করেছি এবং শিক্ষা বৃত্তি হিসাবে ২০৩২ সাল পর্যন্ত বীমার নমিনি তার বাচ্চাকে প্রতি বছর ৬৬৬৬ টাকা করে দেওয়া হবে এবং এই শিক্ষা বৃত্তির মেয়াদ শেষে ২০৩২ সালে তাকে আরো এক লাখ টাকাপরিশোধ করা হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সেনবাগ জুয়েল এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার শাহাদাত হোসেন জুয়েল, ইউনিট ম্যানেজার নুরনবী সোহাগ।
এসময় কোম্পানির ফিন্যান্সিয়াল এসোসিয়েট, গ্রাহক, বৃন্দ সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীমা গ্রাহক মৃত বিবি ছকিনার মেয়ে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন – আমার মা গত বছর চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জুয়েল এজেন্সিতে একটা বীমা করেছিলেন, গত মাসে আমার মা মারা যান, আমার মা চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে ৫৯,০০০ টাকা জমা দিয়েছেন। আজ বীমা কোম্পানির লোকজন আমার মায়ের মৃত্যুদাবী কৃত বীমার টাকা- এক লাখ ৮৫ হাজার ২০ টাকার চেক আমার হাতে তুলে দিয়েছেন এ ছাড়া আমার মা চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে আমার ছোট বোনের নামে একটি শিক্ষা বীমাও করেছিলেন সে শিক্ষা বীমা থেকে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী আমার ছোট বোনের লেখাপড়া চালানোর জন্য প্রতি বছর ৬৬৬৬ করে দিবে এবং বীমার মেয়াদ শেষে আরো এক লাখ টাকা পরিশোধ করবে।
আপনার মতামত লিখুন :