প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৪

অশ্বদিয়াতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে লুটপাট, হুমকি

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর এবার ইউনিয়ন পরিষদে অফিস না করতে ওই ইউপি চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে।
সরেজমিন উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে গেলে সেখানকার একাধিক বাসিন্দা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইদিন সন্ধ্যায় একদল দুবৃর্ত্ত চেয়ারম্যান বাবলুর বাড়িতে হামলা চালিয়ে বাড়ির ভিতরের একটি ঘর ও একটি পিকআপ ভাঙচুর করে তার ঠিকাদারী কাজের কিছু রড লুট করে নিয়ে যায়। তবে দুবৃর্ত্তরা কে বা কারা সেই বিষয়ে মুখ খুলতে রাজি হননি কেউ।

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু বলেন, আমি রাদীর্ঘ ২৫ বছর ঠিকাদারী ব্যবসাসহ একাধিক ব্যবসা করে আসছি। গত দুই বার অশ^দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগনের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সব সময় সন্ত্রাসী, চাঁদাবাজ ও বখাটে লোকজনকে এড়িয়ে গিয়ে জনগনের সেবায় কাজ করায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও বখাটে লোকজন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ওইদিন সন্ধ্যায় অশ^দিয়ার চিহিৃত সন্ত্রাসী বিএনপি কর্মী সুমন ও ইসমাঈলের নেতৃত্বে আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তারা আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আমার ঠিকাদারী ব্যবসার ৫টন রড ও

বাড়ির বিভিন্ন মুল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ভাঙচুর করে আমার বড় একটি পিকআপ। দীর্ঘ ৭ বছর আমি অশ^দিয়া ইউনিয়ন পরিষদে বসে জনগনকে সেবা প্রদান করলেও গত দুই সপ্তাহ ধরে আমাকে ইউনিয়ন পরিষদে যেতে বাঁধা দিচ্ছে সন্ত্রাসী সুমন ও ইসমাঈল। তারা বলছে, আমি যদি পরিষদে গিয়ে জনগনকে সেবা প্রদান করি, তাহলে তারা আমাকে পিটিয়ে প্রাণে হত্যা করবে।

ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু আরো বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন এই ইউপি চেয়ারম্যান।

আরও পড়ুন