
মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প, ব্লক-জি, বাসা নং-৫০৮ এর ৪র্থ তলা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং ৫টি চাপাতি উদ্ধার করা হয়।
সোমবার পৃথক আরেকটি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ সদরদপ্তর জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ২টি সামুরাই, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি অটোরিক্সা জব্দ করা হয়।
পুলিশ সদরদপ্তর আরও জানায়, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ৩ জন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় ৫ জন, চুরি মামলায় ৩ জন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :