প্রকাশিত: ১৬ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৫

চিকিৎসাধীন সোনাইমুড়ী বিএনপি সাবেক সভাপতি আরোগ্যে দেশবাসীর দোয়া কামনা

মোহাম্মদ হানিফ, নিজস্ব প্রতিনিধি : সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় রাজনীতিতে সকলের প্রিয় মুখ আনোয়ারুল হক কামাল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার হঠাৎ অসুস্থতার খবরে সোনাইমুড়ীসহ সমগ্র নোয়াখালী এবং রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

আনোয়ারুল হক কামাল সোনাইমুড়ী তথা জেলার একজন অত্যন্ত সৎ, সজ্জন এবং নিঃস্বার্থ রাজনীতিক হিসেবে সুপরিচিত। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেকোনো জনদুর্দিনে তার মানবিক উপস্থিতি ছিল অবিচল এবং এলাকার মানুষের জন্য অনুপ্রেরণামূলক।

তার এই আকস্মিক অসুস্থতায় বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন। ইতোমধ্যে সোনাইমুড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পরিবার এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন।

আরও পড়ুন