প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৪

দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জেলা প্রতিনিধি : নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের বহুমূখী সংকট মোকাবেলায় দ্বীপ উন্নয়ন সংস্থা ২০০০ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে সর্বমোট ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় তিন জেলার ২৪ টি শাখার বিভিন্ন স্পটে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবরাহের মাধ্যমে ৩ সহস্রধিক মানুষকে সেবা প্রদান আসছে। একজন এমবিবিএস ডাক্তার ও প্যারামেডিকেল ডাক্তারদের সহায়তায় আরো ৩০টি মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রতি উপজেলায় ৪৩৫টি ক্ষতিগ্রস্থ পরিবারসমূহে গৃহ মেরামত, নলকুপ মেরামত, নলকুপ স্থাপন, টয়লেট স্থাপন, টয়লেট মেরামত, গৃহস্থলীয় আসবাবপত্র সরবরাহ, কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হবে।

দ্বীপ উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষ জানায়, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের বহুমূখী সংকট মোকাবেলায় দ্বীপ উন্নয়ন সংস্থা বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছে। ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন