প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সোনাইমুড়ীতে সাড়ে ১২ হাজার বন্যার্ত মানুষের মাঝে এস এ গ্রুপের ত্রাণ বিতরণ

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ী উপজেলার বন্যা কবলিত এলাকায় ১২ হাজার বন্যর্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এস এ গ্রুপ।
মবার সকাল ১১টায় উপজেলার দেউটি ইউনিয়নে এস এ গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ তার নিজ বাড়িতে এ ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রীর মধ্যে চাল এবং তেল সহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

এ সময় এস এ গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিগত ১০০ বছরেও এমন বন্যা সাক্ষী বাংলাদেশ হয়নি, পার্শ্ববর্তী দেশের পানি ছেড়ে দেয়ায় এ বন্যার আসল কারণ,তাই অন্তর্র্বতীকালীন সরকারকে এ বিষয়ে কাজ কররার আহ্বান জানান তিনি।

এসময়া উপস্থিত ছিলেন এস এ গ্রুপের পরিচালক নুরে আলম রুবেল ও সামছুল আলম প্রান্ত ও এস এ গ্রুপ এর সমন্বয়ক হাসান মন্জুর প্রমুখ।

আরও পড়ুন