
নোয়াখালীর কথা ডেস্ক :নবী দিবস উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবে দৈনিক সংগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডাঃ বোরহান উদ্দিন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত দৈনিক সংগ্রামের জেলা উপদেষ্টা শিক্ষাবিদ ইসহাক খোন্দকার বিএসসি। প্রধান আলোচক ছিলেন কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডঃ মুহাম্মদ আমীনুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন গোরাপুর ইসলামি ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মেজবান উদ্দিন।
দৈনিক সংগ্রামের সদর উপজেলা সংবাদদাতা মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সহ-সম্পাদক আকবর হোসেন সোহাগ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান।
বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের নানাদিক তুলে ধরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং গোটা বিশ্বে শান্তি, সম্প্রীতি, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণের প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ্ এমরান সুজন, সহ-সম্পাদক এ.আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ আলা উদ্দিন শিবলু, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন মাহমুদ বাদলসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডঃ মুহাম্মদ আমীনুল্লাহ। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :