
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ি: বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মধ্যে অর্থ বিতরণ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ৭০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও বিতরণ করা হয়েছে।সৌদি আরব প্রবাসী শীলমুদ গ্রামের কৃতি সন্তান মামুনুর অর রশিদ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আয়োজিত সহযোগী সমাবেশ শেষে এসব বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. নোয়াখালী জেল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন.
সোনাইমুড়ি উপজেলার বিএনপি’র সাবেক সহ-সভাপতি ৭ নং বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান .
বিশিষ্ট সমাজসেবক বজরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিটু. বিএনপি নেতা সৌদি আরব প্রবাসী মামুনুর অর রশিদ . নদনা আদর্শ বিদ্যালয় প্রধান শিক্ষক জাফর আহমেদ.বজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বার আখতারুজ্জামান . বিশিষ্ট সমাজসেবক মিজান. মোহাম্মদ শাহজাহান.
অনুষ্ঠানের সভাপতি করেন বিশিষ্ট সমাজসেব মোঃ কামাল হোসেন এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ,আনোয়ারুল হক কামাল বলেন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বন্যার সময়ও সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের পাশে ছিল। এখন ও আছে ভবিষতেও পাশে থাকবে এটাই আমরা আশা করি । এই এলাকা যারা ধন্ণাট্য পরিবার তারা যেন অসহায় গরিবের পাশে এসে দাঁড়ায়।এতে আরও উপস্থিত ছিলেন ৭ নং বজরা ইউনিয়ন এর বিএনপি’র স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :