• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪

চাটখিলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার পাঁচগাঁও (পিজি) সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেজি-১ থেকে কেজি-৫ পর্যন্ত ১১৪৫ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন

সময় পরিদর্শন করেন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এম এ নোমান, সাধারণ সম্পাদক আবুল বারাকাত, পরীক্ষা নিয়ন্ত্রয়ক ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক দিদার উল আলম, সাংবাদিক ও অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। পরীক্ষা নিয়ন্ত্রয়ক দিদার উল আলম বলেন, চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন

মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত প্রতি কেজি-১ থেকে ৫ম শ্রেণির পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করছেন। এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানায়।

আরও পড়ুন