প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৫

ছাতারপাইয়ায় সরু ব্রিজ ও ভাঙাচোরা সড়কে জনদুর্ভোগ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীকে।

স্থানীয়দের দাবি দ্রুততম সময়ের মধ্যে উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি দিয়ে তেমুহানী বাজার পর্যন্ত, ছাতারপাইয়া বাজার থেকে বসন্তপুর বাজার হয়ে বিরাহিমপুর বাজার, চিলাদি কমিউনিটি ক্লিনিক হাসপাতাল (মুন্সি বাড়ি মোড়) থেকে পাঁচতুফা পর্যন্ত, ছাতারপাইয়া বদল বাড়ি প্রাইমারী স্কুল থেকে দিঘীরপাড়া দিয়ে দক্ষিণপাড়া মুন্সি বাড়ি মোড় (কমিউনিটি ক্লিনিক হাসপাতাল) হয়ে চিলাদি প্রাইমারী স্কুল পর্যন্ত সড়কগুলো সংস্কার।

এছাড়া ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি-তেমুহানী বাজার হয়ে উত্তর মাহাতাবপুর মানিকমুড়া সড়কটিও জরাজীর্ণ। এ সড়কের পাশে তিনটি ইটের ভাটা থাকায় মাটি বোঝাই ট্রাক ও ইট বোঝাই ট্রাক দিন-রাত আসা-যাওয়া করায় দিন দিন রাস্তাটি ছাতারপাইয়া উত্তরাঞ্চলবাসীর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তার কোনো কোনো অংশ গর্তে পরিণত হয়েছে এবং হচ্ছে। যার কারণে এখানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীরা। পাশাপাশি রয়েছে ছাতারপাইয়া বাজার-ছিলাদি-তেমুহনী বাজার (মুক্তিযোদ্ধা শহীদ ম্যাজিস্ট্রেট মুজিবুল হক সড়রের সরু ব্রিজগুলোও সংস্কার প্রয়োজন)। এখানে পিচ ঢালাইয়ের তিন মাস পর রাস্তাটি নষ্ট হয়ে যায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে রাস্তায় ধুলোবালিতে পুরো গ্রামের বাড়িঘর ঢেকে যায় এবং বর্ষা মৌসুমে রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়।

ছাতারপাইয়া বদল বাড়ি প্রাইমারী স্কুল থেকে দিঘীরপাড়া দিয়ে দক্ষিণপাড়া বাড়ি মুন্সি মোড় হয়ে চিলাদি প্রাইমারী স্কুল পর্যন্ত সড়কটি ছাতারপাইয়ার নুরু হক চেয়ারম্যান বাড়ী সংলগ্ন, চিলাদি-দক্ষিণপাড়ার মুন্সী বাড়ী-বেপারী বাড়ী মোল্লা বাড়ী সংলগ্ন (মধ্য ছাতারপাইয়া মজুমদারপাড়া, চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন, আলীর স’মিল, ছাতারপাইয়া বাজার বড় জামে মসজিদ) সংলগ্নসহ বর্তমানে রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি খুবই সমস্যা সৃষ্টি করে। এছাড়া রাস্তাটি আরো বড় করা প্রয়োজন। এই সড়কটি দিয়ে বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রারাসা, বিভিন্ন অফিস-আদালত, জেলা সদর, থানা-উপজেলা সদর, ইউনিয়ন সদর, ইউনিয়ন ভূমি অফিস, কোর্ট-কাচারি ও চিলাদি, উত্তর মাহাতাবপুর, ছাতারপাইয়া মজুমদারপাড়া, তেমুহানী বাজার, পাঁচতুপা, কাবিলপুর, বসন্তপুর, ছাতারপাইয়া দিঘিরপাড়ার জনসাধারণ চলাচল করে।

সুতরাং ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট দ্রুততম সময়ের মধ্যে সংস্কার না করলে এলাকাবাসীকে আগামী বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুদৃষ্টি দিতে জোর দাবি জানান এলাকাবাসী।

আরও পড়ুন