
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার মমিনপুর গ্রামে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে রবিবার সকালে সাংবাদিক সোহাগের বাড়ির মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এমরান হোসেন সোহাগ, সহ সভাপতি মনির হোসেন বাবুল, সেক্রেটারি শাওন মুন্সী, প্রচার সম্পাদক মাসুদ আলী মীর, মাওলানা ইমাম হোসেন প্রমূখ।
প্রতিষ্ঠাতা সভাপতি এমরান হোসেন সোহাগ বলেন, চাটখিল-রামগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে ২০২৪ সালে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু একটি চক্র নিজেদের স্বার্থে রাজনৈতিক তকমা লাগিয়ে সংগঠনের সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি এবং আগামীতে আরও ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :