
মোহাম্মদ সেলিম, কবিরহাট : নোয়াখালী খাল ও জেলার বিভিন্ন শাখা খাল খননের দাবিতে জেলার নয়টি উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট একযোগে স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী উন্নয়ন ফোরাম।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়।
জেলাব্যাপি কর্মসূচির অংশ হিসেবে কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার হাতে এ স্মারকলিপি তুলে দেন নোয়াখালী উন্নয়ন ফোরামের সদস্য সহ বিএনপি-জামায়াতের নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতাকর্মীরা।
কবিরহাটে স্মারকলিপি জমা দেওয়ারসময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরবিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক রেজাউল করিম, মোঃ আবদুল্যাহ চৌধুরী, মোঃ সেলিম, কাজী মহিন উদ্দিন রবিন, মোঃ শহিদ, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, অঞ্জন, সাইফুল ইসলাম নিশাদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :