• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ মে, ২০২৫

মাইজদীতে আন্তর্জাতিক নার্সসেস ডে পালিত

????????????

উপজেলা প্রতিনিধি, সদর : “ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সদের পেশার উন্নতি, অর্থনীতিক সমৃদ্ধি’ এই শ্লোগানে মাইজদীতে নানা আয়োজনেরে মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্সসেস ডে পালিত হয়েছে।

সোমবার (১২ মে) সকালে বাংলাদেশ নার্সসেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেনারেল হাসপাতালে আলোচনা সভা, কেট কাটা, নার্সদের পেশাগত বিষয়ের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ নার্সসেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার সভাপতি অবদুল্লা ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।

এতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তার সাইফুল ইসলাম, ডাক্তার কামরুজ্জামান আজাদ, ডাক্তার সৌরভ ফারুকী, ডাক্তার জসিম উদ্দিন, উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ফারাজানা আক্তার শিমু, বাংলাদেশ নার্সসেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার সাধারণ সম্পাদক নারগিস আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ, মানুষ ও মানবতার সেবায় নার্সদের অবদান তুলে ধরে নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন