• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২৫

ভূমিহীনদের বন্ধু উপাধিতে ভূষিত হলেন হান্নান মাসুদ

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : ভূমিহীন ও দ্বীপের উন্নয়ন এবং তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধিতে ভূষিত হয়েছেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও মূখ্য সংগঠক, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবদুল হান্নান মাসুদ।

হাতিয়া দ্বীপ সরকারী কলেজে হলরুমে অনুষ্ঠানে ভূমিহীন পরিবারের এর পক্ষ থেকে এই উপাধি প্রদান করা হয়। অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা মানবাধিকারকর্মী, সাংবাদিক, ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আবদুল হান্নান মাসুদ দীর্ঘদিন ধরে উপকূলীয় ও চরাঞ্চলের ভূমিহীন পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের আবাসন, ভূমির অধিকারের কাজ করে আসছেন। বিশেষ করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তার কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

পুরস্কার গ্রহণ করে আবেগাপ্লুত হান্নান মাসুদ বলেন, “আমি এ সম্মান তাদের জন্য উৎসর্গ করছি, যাদের জীবনসংগ্রামে আমি পাশে থাকতে পেরেছি। ভূমিহীনদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

স্থানীয় ও জাতীয় পর্যায়ে আবদুল হান্নান মাসুদের এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। তারা বলেন, তার এই সম্মাননা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন