প্রকাশিত: ১৮ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ জুন, ২০২৫

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কক ও উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহর উপর হামলার প্রতিবাদে বুধবার সকালে সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি (মন্নান গ্রুপ) ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।

বেলা ১১টার সময় আব্দুল মান্নান গ্রুপ সমর্থিত কর্মীরা নেবাগ পাইলট হাইস্কুল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। এরপর বিক্ষোখভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের থানা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণক সম্পাদক ফখরুল ইসলাম টিপু বক্তব্য রাখেন। সবায় বক্তারা-মমিন চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় জড়িতাদেরশাস্তির দাবি জানান। উপস্থিত ছিলেন শেখ আহমদ, সাবেক কাউন্সিলর মহিন উদ্দিন, মামুন মেম্বার, ভাষানী, দিলদার হোসেন সোহাগ, ইয়াছিন ভূঁইয়া।

আরও পড়ুন