প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৫

স্বস্ত নোয়াখালী-১ আসনে বজরা ফেরায় আনন্দ উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার, সোনাইমুড়ী : দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে গণদাবির প্রেক্ষিতে সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ (সেনবাগ) আসন থেকে বাদ দিয়ে পুনরায় নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তের পর বজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও স্বস্তি বিরাজ করছে। এই সাফল্যের পেছনে আইনগত প্রক্রিয়ায় মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।
সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে সাবেক (সোনাইমুড়ী-চাটখিল)-১ আসনের সাথে যুক্ত করায় ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন ও নির্বাচন কমিশনারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বজরা ইউনিয়নের বাসিন্দারা।

রবিবার (৩ আগস্ট) বিকেলে ৫ টায় এই খুশির খবরে বজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল বের হয়। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে শত শত মানুষ মিছিলে যোগ দেন। তারা ব্যারিস্টার খোকনের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বজরা ইসলামগঞ্জ বাজার থেকে বজরা রেলস্টেশন রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল চলাকালীন সময়ে ব্যারিস্টার খোকনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আনন্দ মিছিল শেষে বজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, ভৌগোলিক, সামাজিক ও রাজনৈতিক কারণে বজরা ইউনিয়ন সবসময় নোয়াখালী-১ আসনের সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু বিগত সময়ে প্রশাসনিক বিভাজনের কারণে তাদের নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা তাদের দৈনন্দিন জীবন ও প্রশাসনিক কাজে নানা ধরনের জটিলতা তৈরি করছিল। তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জটিলতা নিরসনের। ব্যারিস্টার খোকন সাহেব আমাদের এই ন্যায্য দাবিকে বারবার উচ্চমহলে তুলে ধরেছেন। আজ তার প্রচেষ্টায় আমরা আমাদের মূল আসনের সঙ্গে ফিরতে পেরেছি। এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, আমাদের প্রাণের দাবি পূরণ।

আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং  নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, এই পদক্ষেপ এলাকার জনগণের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আনবে। একইসঙ্গে, তারা ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকনকে আবারও জনপ্রতিনিধি হিসেবে দেখতে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিছিলে উপস্থিত ছিলেন ৭ নং বজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ফারুক, বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু, বজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আখতারুজ্জামান, বজরা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মফিজ উল্লাহ, বজরা যুবদলের সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন, বজরা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: ইউসুফ, আশরাফ রাব্বি যুগ্ন আহবায়ক থানা ছাত্রদল, বজরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মোহন, বজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, বজরা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাইন উদ্দিন, যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রুহুল মাহমুদ, বজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাসান প্রমুখ।

আরও পড়ুন