
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে মো. ত্বহাবী (৬) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত ত্বহাবী উক্ত গ্রামের ওমর ফারুক এরশাদের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে অসাবধানতাবশত উঠানের পাশের পুকুরে পড়ে যায় ত্বহাবী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ত্বহাবী স্থানীয় রব্বানিয়া ফাজিল মাদ্রাসার নূরানী শাখায় নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :