
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে হাম-নাত-গজল-গান-নৃত্য-বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্তার বিতরণ এবং বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কল্যান্দী কিন্ডারগার্টেন এন্ড সুফিয়া হানিফ মেমোরিয়াল একাডেমী।
শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক পুলক কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাষ্টার বাবু গোপাল দন্দ্র সাহা, বিশেষ অতিথি ছিলেন, রানা চৌধুরী, মাষ্টার মানিক চন্দ্র দাস ও নূরনবী।
অনুষ্টানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাম-নাত-গজল, গান নৃত্য, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। তাদের উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত অথিতি, অভিভাবক এবং এলাকাবাসী অভিভুত হন। প্রতিযোগীতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবং বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তিন্ন হওয়া দুইজন শিক্ষাথীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মননা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :