
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নুরুল হক নুরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের নাকে হাড় ভাঙায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখের সমস্যাজনিত জমাট রক্তও কেটে গেছে।
পরিচালক বলেন, নুরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে। তবে জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে।
তিনি আরও জানান, জ্বর না থাকলে নুর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন।
আপনার মতামত লিখুন :