
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সোমবার (৮ সেপ্টেম্বর) জেলা বিএনপির কর্তৃক ঘোষিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা করায় আন্দন মিছিল করেছে মান্না গ্রুপ।
মঙ্গলবার বিকেলে সেনবাগ ডাক-বাংলো সামনে থেকে উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান পৌরসভা আহবায়ক কমিটির আহবায়ক ভিপি মফিজুল ইসলামের নেতেৃত্বে আনন্দ মিছিলটি সেনবাগ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডাক-বাংলোর সামনে গিয়ে শেষ হয়। আনন্দ শিছিল থেকে জেলা বিএনপির আহবায়ক মাহবুর আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ সহ জেলা আহবায়ক কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে নানা শ্লোগান দেওয়া হয় আনন্দ মিছিল থেকে।
মিচিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ দলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০জন আহত হয়।এদের মধ্যে মোঃ শাহাজাহান ও প্রাপ্ত নামের দুই জনকে সেনবাগ উপজেলা ৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকীদের নাম ঠিকানা পাওয়া যায়নি। ধাওযা পাল্টা ধাওয়ার খবর পেয়ে সেনবাগ সেনাক্যাম্পের নেসা সদস্যরা ও সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছরে পারিস্থিতি মান্ত হয়।
এব্যাপারে যোগাযোগ করলে সদস্য ঘোষিতআহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বাজার চেযারম্যান ঘটনার সত্যতা নিশ্চিথ করে জানান, পূর্ব বিরোধের জেরে দুইদল কিশোরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তাদের গস্তক্ষেপে বিষয়টি মিমাংসা করা হয়েছে।
এব্যপারে যোগাযোগ করলে সেনবাগ থানার আফিসার ইনচার্জ(ওসি)এসএম মিজানুর রহমান জানান,দুইদল কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা দেখা দিলে তারা ঘটনাস্থলে পৌছরে পরিস্থিতি শান্ত হয়।
আপনার মতামত লিখুন :