• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫

দশঘরিয়া পরকোট উচ্চ বিদ্যালয় অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা ভূঁইয়া ও মোহাম্মদ ইউনুস ।

চাটখিল পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন চাটখিল উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া ও মোহাম্মদ ইউনুস

নিজস্ব প্রতিবেদক:

চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী আজ সোমবার তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিটার্নিং কর্মকর্তা আল বাকের এর নিকট থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

চাটখিল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া ও উপজেলা বিএনপি যুগ্ন আহবাযক মোঃ ইউনূসের উপস্থিতিতে যারা মনোনয়ন ফরম নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, মোঃ মঈন উদ্দিন, মোতালেব হোসেন জামিল, সফিউল বাসার বাবুল শেখ, মোঃ আব্দুল আউয়াল আজাদ, মরিয়ম আক্তার কাঞ্চন।

এ সময় অন্যজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ন জহির উদ্দিন জহির, যুবদল নেতা মোঃ ফজলু, বিএনপি নেতা খোরশেদ মিলিটারি, যুবদল নেতা মেহারাজুল ইসলাম রিপন প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র গ্রহন ও জমাদানের শেষ দিন এবং ৩০ শে অক্টোবর নির্বাচন।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর