প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুলাই, ২০২৬

চাটখিল বদলকোট ইউনিয়ন: চেয়ারম্যান পদে আলোচনায় শির্ষে বিএনপি নেতা নুর নবী চৌধুরী

হুমায়ন আকাশ (নোয়াখালী চাটখিল) প্রতিনিধি:

আসন্ন নোয়াখালীর চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। এর মধ্যে বদলকোট ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি নেতা নুর নবী চৌধুরী।স্থানীয় ভোটার এবং তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, নুর নবী চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। বিগত দিনে দলের কঠিন সময়েও তিনি মাঠ ছাড়েননি এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। করোনাকালীন সংকট কিংবা যেকোনো সামাজিক দুর্যোগে সাধারণ মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে সবার আগে দাঁড়িয়েছেন তিনি।তার এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে বদলকোট ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ ও দলের তৃণমূল নেতাকর্মীরা তাকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।বদলকোট ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান:নুর নবী চৌধুরী একজন সৎ, যোগ্য এবং উন্নয়নমুখী মানুষ। তিনি নির্বাচিত হলে আমাদের এই ইউনিয়ন একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে। আমরা পরিবর্তনের স্বার্থে তাকেই চেয়ারম্যান পদে দেখতে চাই।নির্বাচনে প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নুর নবী চৌধুরী বলেন আমি সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে এবং দলের আদর্শ বাস্তবায়নে কাজ করেছি। বদলকোট ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে সঠিক উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এলাকাবাসী এবং আমার দলের তৃণমূলের নেতাকর্মীরা চাচ্ছেন আমি যেন এবার নির্বাচনে অংশ নিই। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভালোবাসা সাথে থাকে, তবে আমি নির্বাচন করতে শতভাগ প্রস্তুত। নির্বাচিত হলে বদলকোট ইউনিয়নকে একটি শোষণমুক্ত, জবাবদিহিমূলক এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।রাজনীতি বিশ্লেষকদের মতে, নুর নবী চৌধুরীর নিজস্ব একটি বিশাল ভোটব্যাংক রয়েছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকায় আসন্ন চাটখিল বদলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একজন শক্তিশালী ও অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।

আরও পড়ুন

  • চাটখিল এর আরও খবর